কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের পাসের হার ৮২ দশমিক ৩৫ শতাংশ। এ পরীক্ষায় বিদ্যালয় থেকে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়া, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিষ্ঠা, অধ্যবসায় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবুল কালাম মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ সাখাওয়াত হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬