কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আয়োজিত ভুরুঙ্গামারী উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে পুরো এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে ম্যাচটি উপভোগ করেন।
ফাইনালে মুখোমুখি হয় পাইকারছড়া ইউনিয়ন ফুটবল একাদশ এবং শিলখুরী ইউনিয়ন ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও মাঠের নিয়ন্ত্রণ বেশি ছিল পাইকারছড়া ইউনিয়নের দখলে। তাদের দ্রুত আক্রমণ, নিখুঁত পাসিং এবং দলীয় সমন্বয়ের সামনে প্রতিপক্ষ কিছুটা চাপে পড়ে।
নির্ধারিত সময়ে শিলখুরী ইউনিয়ন একটি গোল করলেও শেষ পর্যন্ত পাইকারছড়া ইউনিয়ন একের পর এক গোল করে ম্যাচে আধিপত্য বিস্তার করে। ম্যাচ শেষে পাইকারছড়া ইউনিয়ন ৫ গোল এবং শিলখুরী ইউনিয়ন ১ গোল করে। ফলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাইকারছড়া ইউনিয়ন।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন আয়োজন ভুরুঙ্গামারীর ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬