মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউএনও’র মানবিক উদ্যোগ

ভুরুঙ্গামারীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী সালেহা বেগমের প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ শিশুটির পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় ইউএনও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; তাদের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। তিনি আরও জানান, শিশুটির সুস্থতার জন্য এটি একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

#কুড়িগ্রাম #মানবিক_সহায়তা #ভুরুঙ্গামারী

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ভুরুঙ্গামারীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী সালেহা বেগমের প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ শিশুটির পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় ইউএনও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; তাদের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। তিনি আরও জানান, শিশুটির সুস্থতার জন্য এটি একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত