সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম চিহ্নিত করতে তালিকা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
বুধবার ৬ মে ডিসি কনফারেন্স শেষে তিনি জানান, ভাতাভোগীদের তালিকা পুনরায় যাচাইয়ের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্য হচ্ছে দল-মত নির্বিশেষে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া।
তিনি বলেন, সব ধরনের ভাতা ও সামাজিক সুবিধা যেন সঠিক ব্যক্তির কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩০ দিনের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় দেশের ৮২ শতাংশের বেশি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে। তবে কাজের পরিধি বড় হলেও এ খাতের দৃশ্যমানতা তুলনামূলক কম।
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তাদের কার্যক্রমের ওপরই নির্ভর করে সরকারের পরিকল্পনা কতটা সফল হবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬