৫২’র ভাষাসৈনিক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য এবং প্রখ্যাত আইনজ্ঞ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে জানাজার আয়োজন করা হয়।
জানাজা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অন্যান্য হুইপ এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজা শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে সংসদে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক, আইনাঙ্গন ও বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬