বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পানি নিষ্কাশন ও উৎপাদন বাড়বে

বেড়ায় খাল খনন প্রকল্পের উদ্বোধন

বেড়ায় খাল খনন প্রকল্পের উদ্বোধন
ছবি: চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলা-এ জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বেড়া পৌরসভার পায়না, তেঘরি ও জগন্নাথপুর এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন পাবনা-০২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমাসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্মকর্তা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। এতে কৃষকদের ফসল উৎপাদন বাড়বে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি কমবে।

এছাড়া এই উদ্যোগের মাধ্যমে এলাকায় মৎস্য সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

#কৃষি_উন্নয়ন #বেড়া #খাল_খনন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বেড়ায় খাল খনন প্রকল্পের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলা-এ জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বেড়া পৌরসভার পায়না, তেঘরি ও জগন্নাথপুর এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন পাবনা-০২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমাসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্মকর্তা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। এতে কৃষকদের ফসল উৎপাদন বাড়বে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি কমবে।

এছাড়া এই উদ্যোগের মাধ্যমে এলাকায় মৎস্য সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত