পাবনার বেড়া উপজেলার কাজীপাড়া এলাকায় পুকুরপাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) এই অভিযান পরিচালনা করেন নুরেন মায়িশা খান।
অভিযানে মোঃ দেলোয়ার হোসেন-কে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুকুরপাড় ও ফসলি জমির পাশে ভেক্যু ব্যবহার করে মাটি কাটা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ও রাস্তাঘাট ঝুঁকিতে পড়ে।
এ সময় স্থানীয়দের সহায়তায় উপজেলা ভূমি অফিসের নিরাপত্তাকর্মী অভিযুক্তকে আটক করে এবং পরে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযানে জানা যায়, অনুমতি ছাড়া এবং আইন লঙ্ঘন করে মাটি উত্তোলন করা হচ্ছিল। পরে আদালত তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের আদেশ দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬