বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নতুন প্রকল্পে আশার আলো

বৃষ্টি হলেই পানি-কাদা ৩৭ বছরেও বদলায়নি ঝালকাঠি বাস টার্মিনাল, দুর্ভোগে যাত্রীরা

ছবি : চেকপোস্ট

ঝালকাঠি জেলা বাস টার্মিনাল স্থাপনের পর কেটে গেছে দীর্ঘ ৩৭ বছর। কিন্তু এখনো আধুনিকায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় এটি যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য দুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে।

সামান্য বৃষ্টি হলেই পুরো টার্মিনাল এলাকা পানিতে তলিয়ে যায়। সৃষ্টি হয় হাঁটু সমান কাদা। টার্মিনালের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় যাত্রীরা ব্যাগ ও মালামাল নিয়ে বাসে উঠতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

জানা যায়, ১৯৮৮ সালে ঝালকাঠি পৌরসভার মাত্র এক একর জমির ওপর বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বড় ধরনের সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি। ফলে বর্তমানে টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

তবে নতুন আশার সৃষ্টি হয়েছে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ পরিকল্পনায়। গত ২২ জুলাই ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ নাগরিক সংলাপে CTCRP-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় একটি আধুনিক ও পরিবেশবান্ধব নতুন বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পরিকল্পনাটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ এখন ঝালকাঠিবাসীর প্রধান প্রত্যাশা।

#উন্নয়নপ্রকল্প #ঝালকাঠি_সংবাদ #বাসটার্মিনাল

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বৃষ্টি হলেই পানি-কাদা ৩৭ বছরেও বদলায়নি ঝালকাঠি বাস টার্মিনাল, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠি জেলা বাস টার্মিনাল স্থাপনের পর কেটে গেছে দীর্ঘ ৩৭ বছর। কিন্তু এখনো আধুনিকায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় এটি যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য দুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে।

সামান্য বৃষ্টি হলেই পুরো টার্মিনাল এলাকা পানিতে তলিয়ে যায়। সৃষ্টি হয় হাঁটু সমান কাদা। টার্মিনালের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় যাত্রীরা ব্যাগ ও মালামাল নিয়ে বাসে উঠতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

জানা যায়, ১৯৮৮ সালে ঝালকাঠি পৌরসভার মাত্র এক একর জমির ওপর বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বড় ধরনের সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি। ফলে বর্তমানে টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

তবে নতুন আশার সৃষ্টি হয়েছে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ পরিকল্পনায়। গত ২২ জুলাই ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ নাগরিক সংলাপে CTCRP-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় একটি আধুনিক ও পরিবেশবান্ধব নতুন বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পরিকল্পনাটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ এখন ঝালকাঠিবাসীর প্রধান প্রত্যাশা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত