দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ মে) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর অভিযানে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের পূর্ব জোতরঘু গ্রামের বাসিন্দা এবং মৃত রুস্তম আলীর ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে এবং একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬