রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

টেকসই উন্নয়নে স্থানীয় মডেলের গুরুত্ব

বিশ্ব স্থানীয়করণ দিবস ২০২৬: অর্থনীতি-সংস্কৃতি রক্ষায় স্থানীয়করণের আহ্বান

ছবি : চেকপোস্ট

ঢাকায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব স্থানীয়করণ দিবস-২০২৬। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় স্থানীয়করণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

রোববার (২১ জুন ২০২৬) দিবসটি উপলক্ষে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে আলোচনা সভা, প্রদর্শনী, ঐতিহ্যবাহী খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

“জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি ও জ্ঞানের প্রসার” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশকর্মী, আইনজীবী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্য ও জীববৈচিত্র্যভিত্তিক প্রদর্শনী। এতে দেশীয় ফলমূল, শাকসবজি, ঔষধি গাছ, আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহৃত সামগ্রী ও পোশাক প্রদর্শিত হয়। পাশাপাশি দেশীয় পাখির সচিত্র পোস্টার এবং ঐতিহ্যবাহী খেলাধুলাও উপস্থাপন করা হয়। কুইজ প্রতিযোগিতায় স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক প্রশ্নে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্বায়নের প্রভাবে তরুণ প্রজন্ম নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য স্থানীয় কৃষি, সংস্কৃতি ও অর্থনীতিকে শক্তিশালী করা জরুরি।

বক্তারা আরও বলেন, স্থানীয়করণ কেবল অর্থনৈতিক ধারণা নয়; এটি পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার কার্যকর মাধ্যম। স্থানীয় কৃষি ও দেশীয় পণ্যের ব্যবহার বাড়ালে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রভাবও কমবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Image

#টেকসই_উন্নয়ন #স্থানীয়করণ #জলবায়ু_পরিবেশ

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

বিশ্ব স্থানীয়করণ দিবস ২০২৬: অর্থনীতি-সংস্কৃতি রক্ষায় স্থানীয়করণের আহ্বান

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ঢাকায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব স্থানীয়করণ দিবস-২০২৬। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় স্থানীয়করণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

রোববার (২১ জুন ২০২৬) দিবসটি উপলক্ষে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে আলোচনা সভা, প্রদর্শনী, ঐতিহ্যবাহী খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

“জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি ও জ্ঞানের প্রসার” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশকর্মী, আইনজীবী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্য ও জীববৈচিত্র্যভিত্তিক প্রদর্শনী। এতে দেশীয় ফলমূল, শাকসবজি, ঔষধি গাছ, আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহৃত সামগ্রী ও পোশাক প্রদর্শিত হয়। পাশাপাশি দেশীয় পাখির সচিত্র পোস্টার এবং ঐতিহ্যবাহী খেলাধুলাও উপস্থাপন করা হয়। কুইজ প্রতিযোগিতায় স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক প্রশ্নে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্বায়নের প্রভাবে তরুণ প্রজন্ম নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য স্থানীয় কৃষি, সংস্কৃতি ও অর্থনীতিকে শক্তিশালী করা জরুরি।

বক্তারা আরও বলেন, স্থানীয়করণ কেবল অর্থনৈতিক ধারণা নয়; এটি পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার কার্যকর মাধ্যম। স্থানীয় কৃষি ও দেশীয় পণ্যের ব্যবহার বাড়ালে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রভাবও কমবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত