বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দায়িত্বশীল সাংবাদিকতা ও নিরাপত্তায় সমর্থন

বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকতার স্বাধীনতায় জোর ইইউর

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে।

রোববার (৩ মে) World Press Freedom Day উপলক্ষে ঢাকায় ইইউ অফিস এক বার্তায় জানায়, গণমাধ্যমের স্বাধীনতা সবার স্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

বার্তায় বলা হয়, ইইউ দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বহুত্ববাদ, সম্পাদকীয় স্বাধীনতা এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষাকে সমর্থন করে।

এবারের বিশ্ব গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।”

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী এবং পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভার সিদ্ধান্তে ৩ মে তারিখটিকে বিশ্ব গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী এই দিনটি গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির জন্য পালিত হচ্ছে।

#ইইউ #বিশ্ব_গণমাধ্যম_দিবস #মুক্ত_গণমাধ্যম

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকতার স্বাধীনতায় জোর ইইউর

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে।

রোববার (৩ মে) World Press Freedom Day উপলক্ষে ঢাকায় ইইউ অফিস এক বার্তায় জানায়, গণমাধ্যমের স্বাধীনতা সবার স্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

বার্তায় বলা হয়, ইইউ দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বহুত্ববাদ, সম্পাদকীয় স্বাধীনতা এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষাকে সমর্থন করে।

এবারের বিশ্ব গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।”

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী এবং পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভার সিদ্ধান্তে ৩ মে তারিখটিকে বিশ্ব গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী এই দিনটি গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির জন্য পালিত হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত