মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১৬ বছরের কিশোরীর বিয়ে বন্ধ

বাল্যবিবাহ পড়াতে গিয়ে ধরা, জেল-জরিমানা কাজির

ছবি : চেকপোস্ট

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ সম্পাদনের প্রস্তুতিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয়েছেন এক নিকাহ রেজিস্ট্রার (কাজি)। এ ঘটনায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় প্রশাসন।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস। অভিযানে পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা অংশ নেন।

প্রশাসন জানতে পারে, ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেয়।

এ সময় নিকাহ রেজিস্ট্রার মাওলানা মো. জাকির হোসেন বাল্যবিবাহ সম্পাদনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। পরে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঘটনাস্থল থেকে বিয়ের প্রস্তুতির প্রমাণ হিসেবে একটি খসড়া রেজিস্ট্রার খাতাও জব্দ করা হয়।

প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় বর, তার বাবা-মা এবং বিয়ের সঙ্গে জড়িত স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছে।

#ভ্রাম্যমাণ_আদালত #বাল্যবিবাহ_প্রতিরোধ #শরীয়তপুর_নড়িয়া

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাল্যবিবাহ পড়াতে গিয়ে ধরা, জেল-জরিমানা কাজির

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ সম্পাদনের প্রস্তুতিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয়েছেন এক নিকাহ রেজিস্ট্রার (কাজি)। এ ঘটনায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় প্রশাসন।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস। অভিযানে পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা অংশ নেন।

প্রশাসন জানতে পারে, ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেয়।

এ সময় নিকাহ রেজিস্ট্রার মাওলানা মো. জাকির হোসেন বাল্যবিবাহ সম্পাদনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। পরে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঘটনাস্থল থেকে বিয়ের প্রস্তুতির প্রমাণ হিসেবে একটি খসড়া রেজিস্ট্রার খাতাও জব্দ করা হয়।

প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় বর, তার বাবা-মা এবং বিয়ের সঙ্গে জড়িত স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত