মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঢাকায় বাজেট নিয়ে গোলটেবিল বৈঠক

বাজেট বাস্তবায়নে অপচয় ও দুর্নীতির অভিযোগ, পীর সাহেব চরমোনাই

ছবি : চেকপোস্ট

ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর শফিকুল কবির হলে বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট; আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বাজেট বাস্তবায়নে অনিয়ম, অপচয় ও দুর্নীতির তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, জনগণের করের টাকায় গঠিত বাজেট বাস্তবায়নে ছলচাতুরি, টালবাহানা ও যাচ্ছেতাই খরচ করার কোনো অধিকার কারও নেই। বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতির কারণে জনগণ কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং এটি জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার অঙ্গীকার। দুর্নীতির মাধ্যমে একটি বড় অংশ অপচয় ও পাচার হয়ে যাচ্ছে, যা রোধ করা জরুরি।

আলোচনায় ড. আফম খালিদ হোসেন বলেন, বাজেটে কওমি ও আলিয়া মাদ্রাসার জন্য উপবৃত্তি, অবকাঠামো উন্নয়ন এবং গবেষণাখাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। তিনি আমলাতান্ত্রিক জটিলতার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন।

গোলটেবিল বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

#বাজেট২০২৬ #চরমোনাইপীর #গোলটেবিলআলোচনা

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাজেট বাস্তবায়নে অপচয় ও দুর্নীতির অভিযোগ, পীর সাহেব চরমোনাই

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর শফিকুল কবির হলে বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট; আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বাজেট বাস্তবায়নে অনিয়ম, অপচয় ও দুর্নীতির তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, জনগণের করের টাকায় গঠিত বাজেট বাস্তবায়নে ছলচাতুরি, টালবাহানা ও যাচ্ছেতাই খরচ করার কোনো অধিকার কারও নেই। বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতির কারণে জনগণ কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং এটি জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার অঙ্গীকার। দুর্নীতির মাধ্যমে একটি বড় অংশ অপচয় ও পাচার হয়ে যাচ্ছে, যা রোধ করা জরুরি।

আলোচনায় ড. আফম খালিদ হোসেন বলেন, বাজেটে কওমি ও আলিয়া মাদ্রাসার জন্য উপবৃত্তি, অবকাঠামো উন্নয়ন এবং গবেষণাখাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। তিনি আমলাতান্ত্রিক জটিলতার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন।

গোলটেবিল বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত