সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শিক্ষার্থীদের অনুভবে প্রকৃতির রঙিন উৎসব

বসন্ত বিদায়ের পরও রাবিতে ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ফুটেছে নানা রঙের ফুল, ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ফুলের সৌরভে মুখর। বসন্ত বিদায় নিলেও তার মোহনীয় রূপ ও রঙিন আবহ এখনও ছড়িয়ে আছে পুরো ক্যাম্পাসজুড়ে।

ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, হল প্রাঙ্গণ, পূর্বপাড়া মসজিদের সামনের রাস্তা, বধ্যভূমি এলাকার পুকুরপাড় এবং চারুকলা চত্বর সব জায়গাতেই ফুটে আছে নানা রঙের ফুল। জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, রাধাচূড়া, ভাট ও কাঞ্চনের সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় এলাকা।

বিশেষ করে চারুকলা চত্বর ও বধ্যভূমি এলাকার পুকুরপাড়ে ফুটে থাকা জারুল ও কৃষ্ণচূড়া ফুল ক্যাম্পাসকে আরও দৃষ্টিনন্দন করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ফুটেছে শিমুল ফুল, যা লাল রঙে প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলেছে।

লাইব্রেরি চত্বরে গোলাপ ফুলের সৌন্দর্য এবং বুদ্ধিজীবী চত্বরে কাঠগোলাপের মুগ্ধতা ক্যাম্পাসের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। ঝরে পড়া কাঠগোলাপও ছড়িয়ে দিচ্ছে এক অনন্য সৌন্দর্য।

শিক্ষার্থীরাও এই রঙিন প্রকৃতিকে উপভোগ করছেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুপ্রিয়া মন্ডল বলেন, প্রকৃতি যখন রঙের উৎসবে মেতে ওঠে, তখন ক্যাম্পাস জীবন্ত চিত্রপটে পরিণত হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু তাহের বলেন, বসন্তের বিদায়ের সময় ফুলগুলো যেন তাদের শেষ সৌন্দর্য ছড়িয়ে দেয়। বিশেষ করে জারুল ফুল তার মন ভালো করে দেয়।

সব মিলিয়ে রাবি ক্যাম্পাস এখন প্রকৃতির এক রঙিন ক্যানভাস, যেখানে প্রতিটি ফুল ছড়িয়ে দিচ্ছে প্রশান্তি ও সৌন্দর্যের বার্তা।

#রাবি #বসন্ত #ফুলেল_সৌন্দর্য

চেকপোস্ট

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বসন্ত বিদায়ের পরও রাবিতে ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ফুলের সৌরভে মুখর। বসন্ত বিদায় নিলেও তার মোহনীয় রূপ ও রঙিন আবহ এখনও ছড়িয়ে আছে পুরো ক্যাম্পাসজুড়ে।

ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, হল প্রাঙ্গণ, পূর্বপাড়া মসজিদের সামনের রাস্তা, বধ্যভূমি এলাকার পুকুরপাড় এবং চারুকলা চত্বর সব জায়গাতেই ফুটে আছে নানা রঙের ফুল। জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, রাধাচূড়া, ভাট ও কাঞ্চনের সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় এলাকা।

বিশেষ করে চারুকলা চত্বর ও বধ্যভূমি এলাকার পুকুরপাড়ে ফুটে থাকা জারুল ও কৃষ্ণচূড়া ফুল ক্যাম্পাসকে আরও দৃষ্টিনন্দন করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ফুটেছে শিমুল ফুল, যা লাল রঙে প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলেছে।

লাইব্রেরি চত্বরে গোলাপ ফুলের সৌন্দর্য এবং বুদ্ধিজীবী চত্বরে কাঠগোলাপের মুগ্ধতা ক্যাম্পাসের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। ঝরে পড়া কাঠগোলাপও ছড়িয়ে দিচ্ছে এক অনন্য সৌন্দর্য।

শিক্ষার্থীরাও এই রঙিন প্রকৃতিকে উপভোগ করছেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুপ্রিয়া মন্ডল বলেন, প্রকৃতি যখন রঙের উৎসবে মেতে ওঠে, তখন ক্যাম্পাস জীবন্ত চিত্রপটে পরিণত হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু তাহের বলেন, বসন্তের বিদায়ের সময় ফুলগুলো যেন তাদের শেষ সৌন্দর্য ছড়িয়ে দেয়। বিশেষ করে জারুল ফুল তার মন ভালো করে দেয়।

সব মিলিয়ে রাবি ক্যাম্পাস এখন প্রকৃতির এক রঙিন ক্যানভাস, যেখানে প্রতিটি ফুল ছড়িয়ে দিচ্ছে প্রশান্তি ও সৌন্দর্যের বার্তা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত