আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা ফরিদ গাজী। ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি বর্নি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
ফরিদ গাজী বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। জনগণ আমাকে নির্বাচিত করলে ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে কাজ করবো। বিশেষ করে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি আরও জানান, বর্নি ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভোট প্রত্যাশা করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় ফরিদ গাজীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার প্রচারণাও এখন আলোচনায় রয়েছে।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬