শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

ইসলাম

আসল ব্যাখ্যা জানাল ইসলাম

বই খোলা রাখলে কি শয়তান পড়ে? ইসলামে কী বলা আছে জানুন

ছবি : সংগৃহীত

সমাজে প্রচলিত একটি ধারণা হলো বই খোলা রেখে দিলে শয়তান পড়ে ফেলে বা এতে গুনাহ হয়। তবে ইসলামি দৃষ্টিকোণ থেকে এই ধারণার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আলেম ও বিশেষজ্ঞরা।

ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া আয়াতেই বলা হয়েছে পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন (সুরা আলাক: ১–২)। এটি প্রমাণ করে ইসলাম জ্ঞানচর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

ইসলামি ব্যাখ্যায় শিক্ষা দুই ধরনের জাগতিক শিক্ষা ও দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা যেমন বিজ্ঞান, চিকিৎসা ও গণিত; আর দ্বীনি শিক্ষা হলো আল্লাহর নির্দেশনা সম্পর্কিত জ্ঞান।

বিশেষজ্ঞদের মতে, বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে বা এতে গুনাহ হয় এ ধরনের কোনো বক্তব্য কোরআন বা সহিহ হাদিসে নেই। এটি সম্পূর্ণ একটি প্রচলিত কুসংস্কার।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, দ্বীন ইসলামে সংক্রামক ব্যাধি, কুলক্ষণ বা দুর্ভাগ্য বলতে কিছু নেই (সহিহ বুখারি)।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক আলোচনায় বলেন, সমাজে কিছু ভুল বিশ্বাস দীর্ঘদিন ধরে প্রচলিত আছে, যার কোনো ধর্মীয় ভিত্তি নেই। বই খোলা রাখলে শয়তান পড়ে এটি এমনই একটি ভুল ধারণা। ইসলাম মিথ্যা বা কুসংস্কার ছড়িয়ে ভালো কাজ করানোর পক্ষে নয়।

বিশেষজ্ঞরা মনে করেন, বই পড়ার পর সেটি গুছিয়ে রাখা শৃঙ্খলা ও আদবের অংশ, কিন্তু এটিকে ধর্মীয় গুনাহ বা অশুভ ধারণার সঙ্গে যুক্ত করা ঠিক নয়।

#ইসলামিক_তথ্য #বই_শিক্ষা #কুসংস্কার_ভাঙি

চেকপোস্ট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বই খোলা রাখলে কি শয়তান পড়ে? ইসলামে কী বলা আছে জানুন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সমাজে প্রচলিত একটি ধারণা হলো বই খোলা রেখে দিলে শয়তান পড়ে ফেলে বা এতে গুনাহ হয়। তবে ইসলামি দৃষ্টিকোণ থেকে এই ধারণার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আলেম ও বিশেষজ্ঞরা।

ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া আয়াতেই বলা হয়েছে পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন (সুরা আলাক: ১–২)। এটি প্রমাণ করে ইসলাম জ্ঞানচর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

ইসলামি ব্যাখ্যায় শিক্ষা দুই ধরনের জাগতিক শিক্ষা ও দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা যেমন বিজ্ঞান, চিকিৎসা ও গণিত; আর দ্বীনি শিক্ষা হলো আল্লাহর নির্দেশনা সম্পর্কিত জ্ঞান।

বিশেষজ্ঞদের মতে, বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে বা এতে গুনাহ হয় এ ধরনের কোনো বক্তব্য কোরআন বা সহিহ হাদিসে নেই। এটি সম্পূর্ণ একটি প্রচলিত কুসংস্কার।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, দ্বীন ইসলামে সংক্রামক ব্যাধি, কুলক্ষণ বা দুর্ভাগ্য বলতে কিছু নেই (সহিহ বুখারি)।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক আলোচনায় বলেন, সমাজে কিছু ভুল বিশ্বাস দীর্ঘদিন ধরে প্রচলিত আছে, যার কোনো ধর্মীয় ভিত্তি নেই। বই খোলা রাখলে শয়তান পড়ে এটি এমনই একটি ভুল ধারণা। ইসলাম মিথ্যা বা কুসংস্কার ছড়িয়ে ভালো কাজ করানোর পক্ষে নয়।

বিশেষজ্ঞরা মনে করেন, বই পড়ার পর সেটি গুছিয়ে রাখা শৃঙ্খলা ও আদবের অংশ, কিন্তু এটিকে ধর্মীয় গুনাহ বা অশুভ ধারণার সঙ্গে যুক্ত করা ঠিক নয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত