বাগেরহাটের রামপাল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক সুজন মজুমদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাতে রামপাল থানা-এ জিডি করেন সাংবাদিক সুজন মজুমদার। জিডি নম্বর ৭০১।
জিডিতে উল্লেখ করা হয়, Pulse New Rampal নামের একটি ফেক ফেসবুক আইডি থেকে সাংবাদিক সুজন মজুমদারের নাম বিকৃত করে এবং তার আত্মীয়ের ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব পোস্টের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এছাড়া একই চক্র রামপালের আরও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও দাবি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে রামপালে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ফেক আইডির মাধ্যমে অপপ্রচার চালানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে সাইবার নিরাপত্তা আইনে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজিব আল রশিদ বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং গোয়েন্দা বিভাগের সহায়তায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬