শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

ভাসানীকে স্মরণ জামায়াতের

ফারাক্কা দিবস জাতীয় অধিকার আন্দোলনের স্মারক

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ফারাক্কা দিবসকে জাতীয় অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায় বলে উল্লেখ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে আবদুল হামিদ খান ভাসানী-এর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক লংমার্চ ছিল দেশের মানুষের ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠার এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ। গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে সেই আন্দোলন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া জাগিয়েছিল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আজও অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও আন্তর্জাতিক নদী আইন অনুসরণের মাধ্যমে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে ঐতিহাসিক ফারাক্কা দিবসে ভাসানীসহ আন্দোলনের সব সংগ্রামী মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশের স্বার্থ, পরিবেশ ও জনগণের জীবন-জীবিকা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শেষে দেশের নিরাপত্তা, সমৃদ্ধি ও মর্যাদা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

#জামায়াতে_ইসলামী #ফারাক্কা_দিবস #ভাসানী

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

ফারাক্কা দিবস জাতীয় অধিকার আন্দোলনের স্মারক

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ঐতিহাসিক ফারাক্কা দিবসকে জাতীয় অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায় বলে উল্লেখ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে আবদুল হামিদ খান ভাসানী-এর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক লংমার্চ ছিল দেশের মানুষের ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠার এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ। গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে সেই আন্দোলন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া জাগিয়েছিল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আজও অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও আন্তর্জাতিক নদী আইন অনুসরণের মাধ্যমে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে ঐতিহাসিক ফারাক্কা দিবসে ভাসানীসহ আন্দোলনের সব সংগ্রামী মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশের স্বার্থ, পরিবেশ ও জনগণের জীবন-জীবিকা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শেষে দেশের নিরাপত্তা, সমৃদ্ধি ও মর্যাদা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত