দিনাজপুরের খানসামা উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খানসামা থানা পুলিশের একটি দল উপজেলার ছাতিয়ানগড় স্কুল অ্যান্ড কলেজ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাঠের ভেতরে গাঁজা সেবনরত অবস্থায় মো. লিটন ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক লিটন ইসলাম উপজেলার পাকেরহাট (গুন্দসা শাহাপাড়া) গ্রামের বাসিন্দা এবং তিনি মো. জসিম উদ্দিনের ছেলে।
খানসামা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে সাধারণ জনগণকে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬