রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুটিজুরী বন বিটে বাগানের শূন্যস্থানে চারা রোপণ পরিদর্শন সিলেটের ডিএফও’র

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটে ২০২৫-২৬ অর্থবছরে বাগানের শূন্যস্থানে চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান। এ সময় তিনি বাগান রক্ষণাবেক্ষণ, প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

শনিবার সকালে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতাধীন বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট এলাকায় ২০২৫ সালের ১০ এস-আর ও ১৫ এল-আর হেক্টর বাগান পরিদর্শন করেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।

পরিদর্শনকালে তিনি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দফা উইডিং (আগাছা পরিষ্কার) এবং বাগানের শূন্যস্থানে চারা রোপণ কার্যক্রমের অগ্রগতি ও সফলতা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বাগানের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা, বন বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টাফদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ ছাড়া বাগানে খাড়া গাছের নিলামকৃত লটের গাছ আহরণ প্রক্রিয়া নিয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি নিয়ম মেনে গাছ আহরণ এবং বাগানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বিভাগীয় বন কর্মকর্তা।

পরিদর্শন শেষে তিনি প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বাগানের নিয়মিত পরিচর্যা এবং নতুন করে চারা রোপণের মাধ্যমে বনভূমির শূন্যস্থান পূরণে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পুটিজুরী বন বিটে বাগানের শূন্যস্থানে চারা রোপণ পরিদর্শন সিলেটের ডিএফও’র

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটে ২০২৫-২৬ অর্থবছরে বাগানের শূন্যস্থানে চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান। এ সময় তিনি বাগান রক্ষণাবেক্ষণ, প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

শনিবার সকালে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতাধীন বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট এলাকায় ২০২৫ সালের ১০ এস-আর ও ১৫ এল-আর হেক্টর বাগান পরিদর্শন করেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।

পরিদর্শনকালে তিনি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দফা উইডিং (আগাছা পরিষ্কার) এবং বাগানের শূন্যস্থানে চারা রোপণ কার্যক্রমের অগ্রগতি ও সফলতা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বাগানের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা, বন বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টাফদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ ছাড়া বাগানে খাড়া গাছের নিলামকৃত লটের গাছ আহরণ প্রক্রিয়া নিয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি নিয়ম মেনে গাছ আহরণ এবং বাগানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বিভাগীয় বন কর্মকর্তা।

পরিদর্শন শেষে তিনি প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বাগানের নিয়মিত পরিচর্যা এবং নতুন করে চারা রোপণের মাধ্যমে বনভূমির শূন্যস্থান পূরণে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত