পাবনা জেলা পুলিশের এক সদস্য কনস্টেবল থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন। শনিবার (১৩ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাংক ব্যাজ পরানোর পর পুলিশ সুপার নবনিযুক্ত এএসআইকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্বে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যও তার অর্জনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬