মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশ্নে জবাবদিহিতার ওপর গুরুত্ব

পাবনায় সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে মতবিনিময় সভা ও গণশুনানি

ছবি : চেকপোস্ট

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়ন, সুশাসন জোরদার ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমাজের অংশগ্রহণে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের হলদার পাড়ায় ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি বুলবুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শামীম হাসান। তমা কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান, সাংবাদিক আবুজর গিফারী ও স্থানীয় কমিউনিটি সদস্য পূজা সুত্রধর।

গণশুনানি পর্বে বিভিন্ন সরকারি-বেসরকারি সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন এলাকার সাধারণ সেবাগ্রহীতারা। এ সময় সাধনা হলদার, নূপুর সিং, কৃষ্ণা রায়, জয়া হালদার, তাপসী সুত্রধর, আশা দাশ, পিয়া দাশ, তুলসী সরকার ও দেবী হালদারসহ অনেকে অংশ নেন।

বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি সেবার মান বাড়াতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে আয়োজিত সভায় সার্বিক সহযোগিতা করে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। প্রকল্পটির অর্থায়ন ও সহায়তায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ ও খ্রিস্টান এইড।

সভা ও গণশুনানিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

Image

#ভাঙ্গুড়া #পাবনা #গণশুনানি

চেকপোস্ট

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে মতবিনিময় সভা ও গণশুনানি

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়ন, সুশাসন জোরদার ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমাজের অংশগ্রহণে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের হলদার পাড়ায় ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি বুলবুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শামীম হাসান। তমা কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান, সাংবাদিক আবুজর গিফারী ও স্থানীয় কমিউনিটি সদস্য পূজা সুত্রধর।

গণশুনানি পর্বে বিভিন্ন সরকারি-বেসরকারি সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন এলাকার সাধারণ সেবাগ্রহীতারা। এ সময় সাধনা হলদার, নূপুর সিং, কৃষ্ণা রায়, জয়া হালদার, তাপসী সুত্রধর, আশা দাশ, পিয়া দাশ, তুলসী সরকার ও দেবী হালদারসহ অনেকে অংশ নেন।

বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি সেবার মান বাড়াতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে আয়োজিত সভায় সার্বিক সহযোগিতা করে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। প্রকল্পটির অর্থায়ন ও সহায়তায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ ও খ্রিস্টান এইড।

সভা ও গণশুনানিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত