পঞ্চগড়ের আটোয়ারীতে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার ছোটদাপ গ্রামের মৃত শামসুল আলমের ছেলে মো. সোহেল রানা (২৯) এবং একই গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে মো. তৈয়ব আলী (২৮)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার একটি দল নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ১০৫ পিস লাল রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পঞ্চগড় জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬