শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রতিটি পরিবার পেল ২ কেজি গোস্ত

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারে কুরবানির গোস্ত বিতরণ

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন ২৯ মে চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রতিটি পরিবারের মধ্যে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।

গোস্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমীর মাওলানা আবু জার গিফারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবিক এ উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

#চাঁপাইনবাবগঞ্জ #নূরুল_ইসলাম_বুলবুল #কুরবানির_গোস্ত_বিতরণ

চেকপোস্ট

শনিবার, ৩০ মে ২০২৬

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারে কুরবানির গোস্ত বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন ২৯ মে চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রতিটি পরিবারের মধ্যে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।

গোস্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমীর মাওলানা আবু জার গিফারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবিক এ উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত