শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারে কুরবানির গোস্ত বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন ২৯ মে চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রতিটি পরিবারের মধ্যে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।গোস্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমীর মাওলানা আবু জার গিফারীসহ স্থানীয় নেতৃবৃন্দ। মানবিক এ উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারে কুরবানির গোস্ত বিতরণ