রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকায় ব্যাপক চাঞ্চল্য

নীলফামারীতে মামলার আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (মুকুল)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) বিকেলে জলঢাকা থানা পুলিশ ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মুকুল ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকার মৃত সুলায়মানের ছেলে। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনায় ২০২৪ সালের ১৪ অক্টোবর জলঢাকা থানায় দায়ের হওয়া পেট্রোল পাম্প মামলার এজাহারভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকায় তাকে আইনের আওতায় আনতে অভিযান চালানো হয়।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। ব্যক্তি বা পদমর্যাদা নয়, মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (মুকুল) গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান থাকবে।

#নীলফামারী #জলঢাকা #মুকুলগ্রেপ্তার

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

নীলফামারীতে মামলার আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (মুকুল)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) বিকেলে জলঢাকা থানা পুলিশ ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মুকুল ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকার মৃত সুলায়মানের ছেলে। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনায় ২০২৪ সালের ১৪ অক্টোবর জলঢাকা থানায় দায়ের হওয়া পেট্রোল পাম্প মামলার এজাহারভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকায় তাকে আইনের আওতায় আনতে অভিযান চালানো হয়।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। ব্যক্তি বা পদমর্যাদা নয়, মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (মুকুল) গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত