সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এত সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার ৫ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, অনেকেই বলেছিলেন দেশে নির্বাচন হবে না, কিন্তু বাস্তবে সেই আশঙ্কা ভুল প্রমাণ হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব প্রশাসনের ওপর ছিল এবং তারা তা সফলভাবে সম্পন্ন করেছেন।
তিনি আরও বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী সবসময় প্রশাসনের পাশে থাকবে। দুর্যোগ, দুর্ঘটনা বা নিরাপত্তাজনিত যেকোনো প্রয়োজনেই দ্রুত সহায়তা দেওয়া হবে।
সম্মেলনে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬