শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

বাজিমাতের পথে অভিনেতা বিজয়

নির্বাচনে চমক, থালাপতি বিজয় এগিয়ে শতাধিক আসনে

থালাপতি বিজয়, ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই চমক দেখাচ্ছেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ভোট গণনার সর্বশেষ প্রবণতায় তার দল তামিলাগা ভেটরি কাঝাগাম (টিভিকে) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ইতোমধ্যে ১০৯ আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম  (এআইএডিএমকে) ৭৩ এবং ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) ৫২ আসনে এগিয়ে আছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।

এদিকে থালাপতি বিজয় নিজেও পেরাম্বুর ও তিরুচিরাপল্লি ইস্ট-এই দুই আসনে এগিয়ে থেকে নিজের রাজনৈতিক অভিষেককে আরও শক্তিশালী করেছেন। উল্লেখযোগ্যভাবে, এই দুটি আসন আগে ডিএমকে-এর দখলে ছিল।

ভারতের পাঁচটি রাজ্যে একসঙ্গে ভোট গণনা চলছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজ্যের ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে।

#থালাপতি_বিজয় #তামিলনাড়ু_নির্বাচন #TVK_ঝড়

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নির্বাচনে চমক, থালাপতি বিজয় এগিয়ে শতাধিক আসনে

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই চমক দেখাচ্ছেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ভোট গণনার সর্বশেষ প্রবণতায় তার দল তামিলাগা ভেটরি কাঝাগাম (টিভিকে) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ইতোমধ্যে ১০৯ আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম  (এআইএডিএমকে) ৭৩ এবং ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) ৫২ আসনে এগিয়ে আছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।

এদিকে থালাপতি বিজয় নিজেও পেরাম্বুর ও তিরুচিরাপল্লি ইস্ট-এই দুই আসনে এগিয়ে থেকে নিজের রাজনৈতিক অভিষেককে আরও শক্তিশালী করেছেন। উল্লেখযোগ্যভাবে, এই দুটি আসন আগে ডিএমকে-এর দখলে ছিল।

ভারতের পাঁচটি রাজ্যে একসঙ্গে ভোট গণনা চলছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজ্যের ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত