বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সমাধান চান ভুক্তভোগীরা

নাসিরনগরে ৬ পরিবারের চলাচলের পথে বাধা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামের বদলা বাড়ির ছয়টি পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তার সংকটে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ উঠেছে। একমাত্র ব্যবহৃত পথটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলা বাড়ির কয়েকটি পরিবার মোবারক মিয়ার বাড়ি থেকে পুকুরপাড় পর্যন্ত প্রায় ১০০ ফুট পথ দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহার করে আসছিল। তবে একই গ্রামের কালাই মিয়া, মাছুম মিয়াসহ তাদের স্বজনরা ওই পথে বিভিন্ন স্থানে গাছপালা ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, রাস্তা না থাকায় অসুস্থ রোগী, গর্ভবতী নারী ও জরুরি সেবাপ্রত্যাশীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন সরাসরি বাড়ি পর্যন্ত যেতে পারে না। ফলে তারা দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের দাবি, রাস্তা নিয়ে অতীতেও একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বিচার অনুষ্ঠিত হয়েছে। সালিশে পথ ব্যবহারের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তা মানছে না।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে অনুষ্ঠিত একটি সালিশে বর্তমান সংসদ সদস্য এম এ হান্নানের চাপরতলা এলাকার প্রতিনিধি সৈয়দ সোহেল আবদালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওই সালিশেও রাস্তা ব্যবহারের পক্ষে মতামত দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

ভুক্তভোগীদের আরও দাবি, সংশ্লিষ্ট পুকুরটি একাধিক পরিবারের যৌথ মালিকানাধীন (এজমালি) সম্পত্তি এবং তাদেরও সেখানে অংশীদারত্ব রয়েছে। তাই পুকুরপাড় ব্যবহার করে চলাচল করা তাদের ন্যায্য ও আইনসঙ্গত অধিকার।

দীর্ঘদিনের এ সমস্যা দ্রুত সমাধানে স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তাদের প্রত্যাশা, স্থায়ী সমাধানের মাধ্যমে স্বাভাবিক চলাচল ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

#নাসিরনগর_সংবাদ #রাস্তা_সংকট #ব্রাহ্মণবাড়িয়া_নিউজ

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

নাসিরনগরে ৬ পরিবারের চলাচলের পথে বাধা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামের বদলা বাড়ির ছয়টি পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তার সংকটে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ উঠেছে। একমাত্র ব্যবহৃত পথটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলা বাড়ির কয়েকটি পরিবার মোবারক মিয়ার বাড়ি থেকে পুকুরপাড় পর্যন্ত প্রায় ১০০ ফুট পথ দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহার করে আসছিল। তবে একই গ্রামের কালাই মিয়া, মাছুম মিয়াসহ তাদের স্বজনরা ওই পথে বিভিন্ন স্থানে গাছপালা ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, রাস্তা না থাকায় অসুস্থ রোগী, গর্ভবতী নারী ও জরুরি সেবাপ্রত্যাশীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন সরাসরি বাড়ি পর্যন্ত যেতে পারে না। ফলে তারা দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের দাবি, রাস্তা নিয়ে অতীতেও একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বিচার অনুষ্ঠিত হয়েছে। সালিশে পথ ব্যবহারের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তা মানছে না।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে অনুষ্ঠিত একটি সালিশে বর্তমান সংসদ সদস্য এম এ হান্নানের চাপরতলা এলাকার প্রতিনিধি সৈয়দ সোহেল আবদালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওই সালিশেও রাস্তা ব্যবহারের পক্ষে মতামত দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

ভুক্তভোগীদের আরও দাবি, সংশ্লিষ্ট পুকুরটি একাধিক পরিবারের যৌথ মালিকানাধীন (এজমালি) সম্পত্তি এবং তাদেরও সেখানে অংশীদারত্ব রয়েছে। তাই পুকুরপাড় ব্যবহার করে চলাচল করা তাদের ন্যায্য ও আইনসঙ্গত অধিকার।

দীর্ঘদিনের এ সমস্যা দ্রুত সমাধানে স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তাদের প্রত্যাশা, স্থায়ী সমাধানের মাধ্যমে স্বাভাবিক চলাচল ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত