শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নাসিরনগরে স্বামীর পরকীয়ার অভিযোগে অভিমান, বিষপানে গৃহবধূর মৃত্যু

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে অভিমান করে বিষপানে লিজা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে বিষপান করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

নিহত লিজা আক্তার নাসিরনগর উপজেলার গুনিয়াউট ইউনিয়নের গুনিয়াউট গ্রামের মো. হাফিজুলের মেয়ে। তার স্বামী মনির হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিষপানের পর স্বামীই লিজাকে হাসপাতালে নিয়ে যান। তবে মৃত্যুর খবর পাওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

নিহতের বাবা মো. হাফিজুল অভিযোগ করে বলেন, তার জামাই দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কের সঙ্গে জড়িত ছিলেন। বুধবার সকালে এক নারীর সঙ্গে ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

পরবর্তীতে অভিমান থেকে লিজা বিষপান করেন বলে পরিবারের ভাষ্য। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “বিষপানে এক নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

নাসিরনগরে স্বামীর পরকীয়ার অভিযোগে অভিমান, বিষপানে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে অভিমান করে বিষপানে লিজা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে বিষপান করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

নিহত লিজা আক্তার নাসিরনগর উপজেলার গুনিয়াউট ইউনিয়নের গুনিয়াউট গ্রামের মো. হাফিজুলের মেয়ে। তার স্বামী মনির হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিষপানের পর স্বামীই লিজাকে হাসপাতালে নিয়ে যান। তবে মৃত্যুর খবর পাওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

নিহতের বাবা মো. হাফিজুল অভিযোগ করে বলেন, তার জামাই দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কের সঙ্গে জড়িত ছিলেন। বুধবার সকালে এক নারীর সঙ্গে ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

পরবর্তীতে অভিমান থেকে লিজা বিষপান করেন বলে পরিবারের ভাষ্য। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “বিষপানে এক নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত