বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তল্লাশিতে উদ্ধার হয় মাদকদ্রব্য

নাসিরনগরে মাদক বিক্রির অভিযোগে বাড়ি উচ্ছেদ, মাদকমুক্ত সমাজের ঘোষণা

মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন করিম মিয়া। ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে মাদকবিরোধী সামাজিক উদ্যোগে এক ব্যক্তির বসতবাড়ি উচ্ছেদ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আক্তারনগর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন করিম মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অভিযোগের ভিত্তিতে করিম মিয়ার বাড়িতে যান। তাদের দাবি, সেখানে তল্লাশি চালিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্তে বাড়িটি উচ্ছেদ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, করিম মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এর ফলে স্থানীয় যুবসমাজের একটি অংশ মাদকের ঝুঁকিতে পড়ছিল। স্থানীয়দের ভাষ্য, এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি একই কর্মকাণ্ড চালিয়ে যান।

স্থানীয়দের আরও দাবি, অভিযানের সময় করিম মিয়া নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে আর জড়িত থাকবেন না বলে উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

এলাকাবাসী বলেন, আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবার ও সমাজে মাদকের কারণে যে অস্থিরতা সৃষ্টি হয়, তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক সহযোগিতা জরুরি।

এ বিষয়ে নাসিরনগর থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে তাদের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক তদন্তের ফলাফল পাওয়া গেলে তা ভিন্ন হতে পারে।

#মাদকবিরোধীঅভিযান #ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নাসিরনগরে মাদক বিক্রির অভিযোগে বাড়ি উচ্ছেদ, মাদকমুক্ত সমাজের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে মাদকবিরোধী সামাজিক উদ্যোগে এক ব্যক্তির বসতবাড়ি উচ্ছেদ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আক্তারনগর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন করিম মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অভিযোগের ভিত্তিতে করিম মিয়ার বাড়িতে যান। তাদের দাবি, সেখানে তল্লাশি চালিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্তে বাড়িটি উচ্ছেদ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, করিম মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এর ফলে স্থানীয় যুবসমাজের একটি অংশ মাদকের ঝুঁকিতে পড়ছিল। স্থানীয়দের ভাষ্য, এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি একই কর্মকাণ্ড চালিয়ে যান।

স্থানীয়দের আরও দাবি, অভিযানের সময় করিম মিয়া নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে আর জড়িত থাকবেন না বলে উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

এলাকাবাসী বলেন, আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবার ও সমাজে মাদকের কারণে যে অস্থিরতা সৃষ্টি হয়, তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক সহযোগিতা জরুরি।

এ বিষয়ে নাসিরনগর থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে তাদের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক তদন্তের ফলাফল পাওয়া গেলে তা ভিন্ন হতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত