মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

মাইকেল এনরামোর আকস্মিক মৃত্যুতে ফুটবল বিশ্বে শোক

নাইজেরিয়া ফুটবলে শোক: ম্যাচের মাঠেই লুটিয়ে পড়ে মৃত্যু সাবেক তারকার

ছবি: চেকপোস্ট

নাইজেরিয়ার সাবেক জাতীয় দলের স্ট্রাইকার মাইকেল এনরামো প্রীতি ম্যাচ খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে মারা গেছেন। দেশটির ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

শুক্রবার (২৪ এপ্রিল) কাদুনায় অনুষ্ঠিত একটি ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী এই ফুটবলার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে তিনি ১০টি ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন এনরামো। শক্তিশালী শারীরিক গঠন ও গোল করার দক্ষতার কারণে তিনি ভক্তদের কাছে জনপ্রিয় ছিলেন।

তিউনিসিয়ার ক্লাব এসপেরান্সে খেলার সময় সমর্থকদের দেওয়া ‘দ্য ট্যাংক’ ডাকনামে তিনি বেশি পরিচিত ছিলেন।

২০০৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন তিনি। ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে তিউনিসিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলের সাফল্যে ভূমিকা রাখেন, যদিও বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাননি।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ঘটনাটিকে “মর্মান্তিক” বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে আফ্রিকার আরও কয়েকজন ফুটবলার মাঠে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। এ ধরনের ঘটনা এড়াতে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি আবারও জোরালো হয়েছে।

#নাইজেরিয়া_ফুটবল #মাইকেল_এনরামো #ফুটবল_শোক

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নাইজেরিয়া ফুটবলে শোক: ম্যাচের মাঠেই লুটিয়ে পড়ে মৃত্যু সাবেক তারকার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নাইজেরিয়ার সাবেক জাতীয় দলের স্ট্রাইকার মাইকেল এনরামো প্রীতি ম্যাচ খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে মারা গেছেন। দেশটির ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

শুক্রবার (২৪ এপ্রিল) কাদুনায় অনুষ্ঠিত একটি ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী এই ফুটবলার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে তিনি ১০টি ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন এনরামো। শক্তিশালী শারীরিক গঠন ও গোল করার দক্ষতার কারণে তিনি ভক্তদের কাছে জনপ্রিয় ছিলেন।

তিউনিসিয়ার ক্লাব এসপেরান্সে খেলার সময় সমর্থকদের দেওয়া ‘দ্য ট্যাংক’ ডাকনামে তিনি বেশি পরিচিত ছিলেন।

২০০৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন তিনি। ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে তিউনিসিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলের সাফল্যে ভূমিকা রাখেন, যদিও বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাননি।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ঘটনাটিকে “মর্মান্তিক” বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে আফ্রিকার আরও কয়েকজন ফুটবলার মাঠে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। এ ধরনের ঘটনা এড়াতে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি আবারও জোরালো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত