বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উচ্ছ্বসিত বিদ্যালয় পরিবার

ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাজিমাত, বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী

ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী ২৯নং ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন বৃত্তি লাভ করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১১ জন ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার বিবেচনায় এটি উপজেলার অন্যতম সেরা ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) উত্তীর্ণ শিক্ষার্থীরা:

মো. তুষার আহমেদ, মো. মাহির ফয়সাল, উজাইর রহমান, সাদিক আল সাদ, আদনান শাহরিয়ার কাইফ, মারজান জারিফ, মালিহা তাসনিয়া, মারিয়া মহনা, মেফতাহন জান্নাত, মোসা. রাইসা ও মাওয়া।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা:

মোসারাত তাবাসসুম মানি, রুহানা সিদ্দিকা, নাজনিন নিহা এবং আহনাফ সালিম।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মানসম্মত প্রাথমিক শিক্ষা, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এবারের সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বছরের শুরু থেকেই নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যকর দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তারা।

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।

#নওগাঁ_সংবাদ #ধামইরহাট #প্রাথমিকবৃত্তি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাজিমাত, বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী ২৯নং ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন বৃত্তি লাভ করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১১ জন ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার বিবেচনায় এটি উপজেলার অন্যতম সেরা ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) উত্তীর্ণ শিক্ষার্থীরা:

মো. তুষার আহমেদ, মো. মাহির ফয়সাল, উজাইর রহমান, সাদিক আল সাদ, আদনান শাহরিয়ার কাইফ, মারজান জারিফ, মালিহা তাসনিয়া, মারিয়া মহনা, মেফতাহন জান্নাত, মোসা. রাইসা ও মাওয়া।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা:

মোসারাত তাবাসসুম মানি, রুহানা সিদ্দিকা, নাজনিন নিহা এবং আহনাফ সালিম।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মানসম্মত প্রাথমিক শিক্ষা, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এবারের সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বছরের শুরু থেকেই নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যকর দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তারা।

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত