বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সমাবেশে কঠোর বার্তা

ধামইরহাটে ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

ছবি: চেকপোস্ট

নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ধামইরহাট উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও ধামইরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ধামইরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীদের সবসময় সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

এ সময় ধামইরহাট উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

#বিক্ষোভ_মিছিল #ধামইরহাট_ছাত্রদল #নওগাঁ_রাজনীতি

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

ধামইরহাটে ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ধামইরহাট উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও ধামইরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ধামইরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীদের সবসময় সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

এ সময় ধামইরহাট উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত