সুনামগঞ্জের দিরাই উপজেলায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক ম্যানেজার নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে সুনামগঞ্জ–দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার শরিফপুর গ্রামের কে.ভি অটোবিক্স থেকে ইটবোঝাই ট্রাক নিয়ে দিরাইয়ের দিকে আসার সময় সুজানগর এলাকায় চালক খালেক মিয়া নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরেই ম্যানেজার আনোয়ার হোসেন নিহত হন। ঘটনার পর ট্রাক চালক খালেক মিয়া গাড়ি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬