সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে পুলিশের কঠোর অবস্থান

দিনাজপুরের ৩ আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের খানসামা থানায় দায়ের করা পৃথক মামলায় গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ৩৪ জিআর মামলার ১ নম্বর আসামি মো. মাহফুজ এবং ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজিবুল ও ফরিদুল ইসলামকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিরাপত্তার স্বার্থে আসামিদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে নেওয়া হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

খানসামা থানা আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#দিনাজপুর #খানসামা #জেলা_কারাগার

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

দিনাজপুরের ৩ আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা থানায় দায়ের করা পৃথক মামলায় গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ৩৪ জিআর মামলার ১ নম্বর আসামি মো. মাহফুজ এবং ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজিবুল ও ফরিদুল ইসলামকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিরাপত্তার স্বার্থে আসামিদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে নেওয়া হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

খানসামা থানা আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত