শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ভিডিও ঘিরে তোলপাড়

দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা ভাইরাল সিদ্দিক

ছবি: সংগৃহীত

ফেসবুকে শুক্রবার দুপুরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, আলোচিত “ভাইরাল সিদ্দিক” মসজিদের দানবাক্স চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সিদ্দিককে ঘিরে তল্লাশি চালাচ্ছেন। এ সময় তার মোটরসাইকেলে বাঁধা একটি ব্যাগ থেকে একটি দানবাক্স উদ্ধার করা হয়। দানবাক্সটির ওপর ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’ লেখা ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, সিদ্দিক উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চাইছেন এবং ভিডিও ধারণ না করার অনুরোধ করছেন। তবে ক্ষুব্ধ জনতা তার কথা উপেক্ষা করে ব্যাগের ভেতর থাকা টাকাও ভিডিওতে দেখান।

ভিডিওর শেষের দিকে উপস্থিত কয়েকজনকে বলতে শোনা যায়, “চারটা বিয়ে করেছে, মাসে লাখ লাখ টাকা আয় করে, কিন্তু আজ চুরি করতে গিয়ে ধরা খেয়েছে।”

উল্লেখ্য, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেন ভাইরাল সিদ্দিক। এর আগেও একাধিক ঘটনায় তিনি সমালোচনা ও মারধরের শিকার হয়েছেন।

তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এবং ঘটনাস্থল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা ভাইরাল সিদ্দিক

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত