বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

তেল-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

মিছিলে কথা বলছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর উত্তরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

শনিবার (৬ জুন) দুপুরে উত্তরার আজমপুর এলাকায় আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।

সমাবেশে তিনি বলেন, অবিলম্বে তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের প্রয়োজনে রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি আরও অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তারা সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উত্তরার রাজউক কলেজ এলাকা থেকে শুরু হয়ে আজমপুর মেইন রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

#বিক্ষোভ_মিছিল #উত্তরা #জ্বালানি_মূল্যবৃদ্ধি

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

তেল-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর উত্তরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

শনিবার (৬ জুন) দুপুরে উত্তরার আজমপুর এলাকায় আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।

সমাবেশে তিনি বলেন, অবিলম্বে তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের প্রয়োজনে রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি আরও অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তারা সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উত্তরার রাজউক কলেজ এলাকা থেকে শুরু হয়ে আজমপুর মেইন রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত