রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফেরীঘাটে যাত্রাবিরতি

ঢাকা-ঝালকাঠি-স্বরূপকাঠি রুটে চালু হলো এমভি রাজদূত প্রাইম

ছবি: চেকপোস্ট

দীর্ঘদিনের প্রত্যাশার পর ঢাকা-ঝালকাঠি-স্বরূপকাঠি রুটে যাত্রা শুরু করেছে নতুন বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ এমভি রাজদূত প্রাইম। নিরাপদ, আরামদায়ক ও আধুনিক ভ্রমণসেবা নিশ্চিত করার লক্ষ্যে লঞ্চটি এ রুটে নিয়মিত চলাচল করবে।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে যাত্রা শুরু করে ফতুল্লা, চাঁদপুর, বরিশাল, গাবখান, শেখেরহাট, কাউখালী ও ইন্দেরহাট হয়ে গন্তব্যে পৌঁছাবে এমভি রাজদূত প্রাইম। ফিরতি পথেও একই ঘাটগুলোতে যাত্রীসেবা প্রদান করা হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে এবং বিকেল ৫টায় ইন্দেরহাট থেকে লঞ্চটি ছেড়ে যাবে।

ঝালকাঠি থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য গাবখান ফেরীঘাটে রাত আনুমানিক ৮টার দিকে লঞ্চে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন এই লঞ্চ চালুর ফলে ঝালকাঠি, স্বরূপকাঠি, কাউখালীসহ আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিকিট সংগ্রহ ও বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট কাউন্টার বা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

#এমভি_রাজদূত_প্রাইম #ঝালকাঠি_ঢাকা_রুট #নৌপথ_যাত্রা

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

ঢাকা-ঝালকাঠি-স্বরূপকাঠি রুটে চালু হলো এমভি রাজদূত প্রাইম

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

দীর্ঘদিনের প্রত্যাশার পর ঢাকা-ঝালকাঠি-স্বরূপকাঠি রুটে যাত্রা শুরু করেছে নতুন বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ এমভি রাজদূত প্রাইম। নিরাপদ, আরামদায়ক ও আধুনিক ভ্রমণসেবা নিশ্চিত করার লক্ষ্যে লঞ্চটি এ রুটে নিয়মিত চলাচল করবে।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে যাত্রা শুরু করে ফতুল্লা, চাঁদপুর, বরিশাল, গাবখান, শেখেরহাট, কাউখালী ও ইন্দেরহাট হয়ে গন্তব্যে পৌঁছাবে এমভি রাজদূত প্রাইম। ফিরতি পথেও একই ঘাটগুলোতে যাত্রীসেবা প্রদান করা হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে এবং বিকেল ৫টায় ইন্দেরহাট থেকে লঞ্চটি ছেড়ে যাবে।

ঝালকাঠি থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য গাবখান ফেরীঘাটে রাত আনুমানিক ৮টার দিকে লঞ্চে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন এই লঞ্চ চালুর ফলে ঝালকাঠি, স্বরূপকাঠি, কাউখালীসহ আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিকিট সংগ্রহ ও বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট কাউন্টার বা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত