বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্ঘটনা প্রাণ গেল ভ্যানচালকের

গোপালগঞ্জে ইজিবাইক ও ভ্যানকে চাপায়, নিহত ১

ছাব: চেকপোস্ট

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত এবং সাতজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝন্টু মোল্যা (৪৫) সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আখুব্বর মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি বাস গোপীনাথপুর এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ঝন্টু মোল্যার মৃত্যু হয়। এ সময় ইজিবাইকে থাকা সাত যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি রোকনউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

#সড়কদুর্ঘটনা #গোপালগঞ্জ_ফুটবল

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

গোপালগঞ্জে ইজিবাইক ও ভ্যানকে চাপায়, নিহত ১

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত এবং সাতজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝন্টু মোল্যা (৪৫) সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আখুব্বর মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি বাস গোপীনাথপুর এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ঝন্টু মোল্যার মৃত্যু হয়। এ সময় ইজিবাইকে থাকা সাত যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি রোকনউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত