মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইমাম শামছুদ্দিনের মর্মান্তিক মৃত্যু

ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

মো. শামছুদ্দিন, ছবি : সংগৃহীত

চাঁদপুর জেলার ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিনের (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোসলে নেমে নিখোঁজ হন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত শামছুদ্দিন শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি উত্তর গুনরাজদি আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার জোহরের নামাজের পর তিনি এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় বাবুর্চি ইলিয়াছ তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার কাপড়, জুতা ও অন্যান্য জিনিসপত্র দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু হলেও তাকে আর পাওয়া যায়নি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, পরদিন দুপুরে স্থানীয়রা মরদেহ ভেসে থাকতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে এতিমখানার সামনে জানাজা অনুষ্ঠিত হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবার কোনো অভিযোগ না করায় ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

#চাঁদপুর #নদী_দুর্ঘটনা #ইমামের_মৃত্যু

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

চাঁদপুর জেলার ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিনের (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোসলে নেমে নিখোঁজ হন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত শামছুদ্দিন শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি উত্তর গুনরাজদি আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার জোহরের নামাজের পর তিনি এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় বাবুর্চি ইলিয়াছ তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার কাপড়, জুতা ও অন্যান্য জিনিসপত্র দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু হলেও তাকে আর পাওয়া যায়নি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, পরদিন দুপুরে স্থানীয়রা মরদেহ ভেসে থাকতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে এতিমখানার সামনে জানাজা অনুষ্ঠিত হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবার কোনো অভিযোগ না করায় ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত