শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যাবের অভিযানে সুনামগঞ্জ থেকে গ্রেফতার

জ্বিনের নামে কোটি টাকার প্রতারণা সুনামগঞ্জে ধরা পড়ল পলাতক আসামি

ছবি : চেকপোস্ট

ঢাকার উত্তরায় কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাতের মামলার পলাতক আসামি মো. জামিল হোসেন জামিলকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উত্তরার একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার অভিযোগ অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র এক প্রবাসী ব্যবসায়ীকে প্রাচীন মূল্যবান বস্তু ও বিপুল অর্থ লাভের প্রলোভন দেখায়। পরে কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে ফোন করে ভয়ভীতি ও নানা কৌশলে তার কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং জমি হাতিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, প্রতারণার মাধ্যমে তার প্রায় ২০ কোটি টাকা, ২০০ ভরি স্বর্ণালংকার এবং ২৭.১৫ কাঠা জমি আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা দায়েরের পর র‍্যাব তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

#র‍্যাব৯ #জ্বিনেরবাদশা #প্রতারণাচক্র

চেকপোস্ট

শুক্রবার, ০৫ জুন ২০২৬

জ্বিনের নামে কোটি টাকার প্রতারণা সুনামগঞ্জে ধরা পড়ল পলাতক আসামি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ঢাকার উত্তরায় কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাতের মামলার পলাতক আসামি মো. জামিল হোসেন জামিলকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উত্তরার একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার অভিযোগ অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র এক প্রবাসী ব্যবসায়ীকে প্রাচীন মূল্যবান বস্তু ও বিপুল অর্থ লাভের প্রলোভন দেখায়। পরে কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে ফোন করে ভয়ভীতি ও নানা কৌশলে তার কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং জমি হাতিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, প্রতারণার মাধ্যমে তার প্রায় ২০ কোটি টাকা, ২০০ ভরি স্বর্ণালংকার এবং ২৭.১৫ কাঠা জমি আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা দায়েরের পর র‍্যাব তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত