সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতা "হটাৎ রিপন" গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ব্র্যাক হাউজ আবাসনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালপুর এলাকার জনৈক তুলু মালির বসতঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা, মাদকসেবনের যন্ত্রাংশসহ মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ রিপন হাওলাদার ওরফে ‘হঠাৎ রিপন’ (৪৫) গ্রেপ্তার করা হয়। 

এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কামদেবপুর  গ্রামের মৃত মান্নাতের ছেলে মোঃ নাছির উদ্দিন (৫০)  সহ জুয়া খেলায় জড়িত আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তার রিপন হাওলাদার নলছিটি উপজেলার মালুহার গ্রামের মৃত আঃ লতিফ হাওলাদের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।  এছাড়া পলাতক নাসিরুদ্দিন সুবিদপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।

এ ঘটনায় নলছিটি থানায় ৪ অক্টোবর ২০২৬ তারিখে এফআইআর নং-২ এবং জিআর নং-২০০-এ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ তথ্য নিশ্চিত করে জানান, জুয়া-মাদকসহসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জুয়া আয়োজন বা অংশগ্রহণের তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

চেকপোস্ট

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতা "হটাৎ রিপন" গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত