সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সংসদে বক্তব্য নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া

জুলাই রাজপথকে খাটো করবেন না সংসদ নিয়ে সারজিসের বিস্ফোরক পোস্ট

সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংসদে ‘এটা শাহবাগ নয়’ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল।

তিনি অভিযোগ করেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসউদের বক্তব্য নিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকার যে টোনে প্রতিক্রিয়া দেন, তা গ্রহণযোগ্য নয়।

পোস্টে সারজিস আরও বিএনপির অতীত রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী প্রেক্ষাপট নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন জনগণের আস্থায় প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, ২৪-এর জুলাই আন্দোলনই পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছে এবং সেই আন্দোলন থেকেই নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম হয়েছে।

সারজিস আলম স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বক্তব্য বিধিবহির্ভূত হলে সেটি সংসদীয় নিয়ম অনুযায়ী সংশোধন করা উচিত, কিন্তু রাজনৈতিক টোনে জুলাই আন্দোলনকে ছোট করা উচিত নয়।

#শাহবাগআন্দোলন #বাংলাদেশরাজনীতি #সারজিসআলম

চেকপোস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

জুলাই রাজপথকে খাটো করবেন না সংসদ নিয়ে সারজিসের বিস্ফোরক পোস্ট

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংসদে ‘এটা শাহবাগ নয়’ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল।

তিনি অভিযোগ করেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসউদের বক্তব্য নিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকার যে টোনে প্রতিক্রিয়া দেন, তা গ্রহণযোগ্য নয়।

পোস্টে সারজিস আরও বিএনপির অতীত রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী প্রেক্ষাপট নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন জনগণের আস্থায় প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, ২৪-এর জুলাই আন্দোলনই পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছে এবং সেই আন্দোলন থেকেই নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম হয়েছে।

সারজিস আলম স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বক্তব্য বিধিবহির্ভূত হলে সেটি সংসদীয় নিয়ম অনুযায়ী সংশোধন করা উচিত, কিন্তু রাজনৈতিক টোনে জুলাই আন্দোলনকে ছোট করা উচিত নয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত