আগামী জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি বন্ধু রাষ্ট্র সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সম্ভাব্য সফরসূচিতে চীন ও ভারত-দুই দেশই রয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংশ্লিষ্টরা।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, সফর নির্ধারণে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক সুবিধা, শীর্ষ নেতৃত্বের উপস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।
এদিকে সম্ভাব্য চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি উঠে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা অঞ্চলের উন্নয়ন সরকারের জন্য অগ্রাধিকারমূলক বিষয় এবং এর সমাধানে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬