বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা খুঁজতে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেছেন জার্মানির ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।
শুক্রবারের এ পরিদর্শনে প্রতিনিধিদলকে স্বাগত জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। শনিবার (১৯ সেপ্টেম্বর) এমজিআইয়ের মিডিয়া রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে জার্মানির বুন্দেসটাগের সংসদীয় প্রতিনিধি নিকলাস কাপে বলেন, এমআইইজেডে জার্মান শিল্প ও প্রযুক্তির শক্তিশালী উপস্থিতি দেখে তিনি আনন্দিত। এ ধরনের সফর জার্মানি ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করে এবং ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমজিআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, এমআইইজেডে জার্মান সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে তিনি সম্মানিত। জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। অবকাঠামো, স্বাস্থ্য ও জ্বালানিসহ বিভিন্ন খাতে দীর্ঘদিনের সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নেও দুই দেশের সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে।
তিনি বলেন, এমআইইজেডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের পাশাপাশি নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। জার্মান বিনিয়োগকারীদের এ অর্থনৈতিক অঞ্চলে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় মেঘনা গ্রুপের কর্মকর্তারা জার্মান প্রতিনিধিদলকে এমআইইজেডের বিভিন্ন সুবিধা ঘুরিয়ে দেখান। এ সময় বিশেষভাবে জোনে অবস্থিত জার্মান মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান সিএইচটি বাংলাদেশ লিমিটেড ও সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন প্রতিনিধিরা।
এমআইইজেডের অধিকাংশ কারখানায় জার্মান প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারের বিষয়টিও প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বিদ্যমান শিল্প ও বিনিয়োগ সম্পর্কের চিত্র আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬