দেশাহার দিঘীকে কেন্দ্র করে দায়ের করা মারামারি মামলার আসামি, খেলনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেনের জামিন শুনানিতে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলার সাবেক যুবদল আহ্বায়ক আলহাজ মো. রুহুল আমিন।
জামিন শুনানির সময় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আদালতে উপস্থিত হয়ে আবুল হোসেনের পাশে দাঁড়ান। পরে আদালত শুনানি শেষে আবুল হোসেনের জামিন মঞ্জুর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাটের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রুহুল আমিন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছেন। আদালতে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে রুহুল আমিনের প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়ছে। তাদের কেউ কেউ মত প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে উপজেলা পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান। তবে এ বিষয়ে রুহুল আমিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬