বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শনের নির্দেশ

জাতীয় সংসদে ‘মাথা নোয়ানোর’ নিয়ম বাতিল, ঘোষণা স্পিকারের

ছবি : চেকপোস্ট

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে সম্মান জানানোর প্রচলিত নিয়ম আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, এই রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যায়।

এর প্রেক্ষিতে স্পিকার জানান, বিষয়টি কার্যপ্রণালি বিধি অনুযায়ী পর্যালোচনা করা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদে প্রবেশ বা কক্ষ ত্যাগের সময় এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের বিধান রয়েছে। তবে ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী সংশোধনের মাধ্যমে এ রীতি কার্যপ্রণালি বিধি থেকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ফলে এখন সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের প্রতি সম্মান জানাতে পারবেন।

#বাংলাদেশ_রাজনীতি #জাতীয়_সংসদ #স্পিকার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জাতীয় সংসদে ‘মাথা নোয়ানোর’ নিয়ম বাতিল, ঘোষণা স্পিকারের

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে সম্মান জানানোর প্রচলিত নিয়ম আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, এই রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যায়।

এর প্রেক্ষিতে স্পিকার জানান, বিষয়টি কার্যপ্রণালি বিধি অনুযায়ী পর্যালোচনা করা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদে প্রবেশ বা কক্ষ ত্যাগের সময় এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের বিধান রয়েছে। তবে ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী সংশোধনের মাধ্যমে এ রীতি কার্যপ্রণালি বিধি থেকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ফলে এখন সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের প্রতি সম্মান জানাতে পারবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত