জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার শিক্ষার্থী রাইসা সর্দার।
গণিত কুইজ ও কাবিংয়ে প্রথম এবং ইংরেজি বিষয়ে দ্বিতীয় স্থান অর্জন করে সে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
রাইসা সর্দার দিরাই উপজেলার নতুন কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রুহেল সর্দার দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং মা রুবেনা আক্তার নতুন কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
রাইসা জানায়, এর আগেও সে বিভিন্ন বৃত্তি ও প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
রাইসার মা রুবেনা আক্তার বলেন, আমার মেয়ে লেখাপড়া ও খেলাধুলা-দুই ক্ষেত্রেই ধারাবাহিকভাবে সফল হচ্ছে। এবার তিন বিষয়ে অংশ নিয়ে দুটি বিষয়ে প্রথম ও এক বিষয়ে দ্বিতীয় হয়েছে। মা হিসেবে আমি সত্যিই গর্বিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস বলেন, রাইসা পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে সবসময়ই এগিয়ে। উপজেলা পর্যায়ে তিন বিষয়ে অংশ নিয়ে সবকটিতেই কৃতিত্ব দেখিয়েছে। আমাদের বিদ্যালয়ের আটজন শিক্ষার্থী উপজেলা পদক পেয়েছে, যা অত্যন্ত গৌরবের।
তিনি আরও বলেন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬