বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরাপত্তাহীনতার অভিযোগ

ছাতকে ব্যবসায়ী জহিরের ওপর হামলা, সংবাদ সম্মেলনে বিচার দাবি

ছবি : চেকপোস্ট

বৃহস্পতিবার (১১ জুন) সকালে গোবিন্দগঞ্জ নতুন বাজারের কুমকুম ফ্যাশনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আহত ব্যবসায়ী জহির হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আফজাল হোসেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৪ জুন সকালে জহির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি চোখে ঝাপসা দেখছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

এ ঘটনায় ৬ জুন ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়। জহির হোসেন অভিযোগ করেন, হামলার ঘটনার পরও তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি ছাতক থানা, সুনামগঞ্জের পুলিশ সুপার এবং সিলেট রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রতন সাহাসহ স্থানীয় বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তারা সকলেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

#ছাতক #জহিরহোসেন #ব্যবসায়ীসংবাদসম্মেলন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ছাতকে ব্যবসায়ী জহিরের ওপর হামলা, সংবাদ সম্মেলনে বিচার দাবি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

বৃহস্পতিবার (১১ জুন) সকালে গোবিন্দগঞ্জ নতুন বাজারের কুমকুম ফ্যাশনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আহত ব্যবসায়ী জহির হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আফজাল হোসেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৪ জুন সকালে জহির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি চোখে ঝাপসা দেখছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

এ ঘটনায় ৬ জুন ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়। জহির হোসেন অভিযোগ করেন, হামলার ঘটনার পরও তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি ছাতক থানা, সুনামগঞ্জের পুলিশ সুপার এবং সিলেট রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রতন সাহাসহ স্থানীয় বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তারা সকলেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত